
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রাথমিকভাবে ২৩৭ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে । আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা শুরু করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটি প্রাথমিক তালিকা। আমাদের স্থায়ী কমিটি (স্ট্যান্ডিং কমিটি) মনে করলে যেকোনো সময় সংশোধনী আনা হতে পারে।”
তবে এদিন কিছু আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রেখেছে বিএনপি। স্থগিত আসনগুলো হলো—
ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নীলফামারী-১, নীলফামারী-৩, লালমনিরহাট-২, বগুড়া-২, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, পাবনা-১, ঝিনাইদহ-১, ঝিনাইদহ-২, ঝিনাইদহ-৪, যশোর-৫, নড়াইল-২, বাগেরহাট-১, বাগেরহাট-২, বাগেরহাট-৩, খুলনা-১, পটুয়াখালী-২, পটুয়াখালী-৩, বরিশাল-৩, ঝালকাঠি-১, পিরোজপুর-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সীগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, ঢাকা-১৮, ঢাকা-২০, গাজীপুর-১, গাজীপুর-৬, নরসিংদী-৩, নারায়ণগঞ্জ-৪, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, সিলেট-৫, হবিগঞ্জ-১, ব্রাহ্মণবাড়িয়া-২, ব্রাহ্মণবাড়িয়া-৬, কুমিল্লা-২, কুমিল্লা-৭, লক্ষীপুর-১, লক্ষীপুর-৪, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১১, চট্টগ্রাম-১৪, চট্টগ্রাম-১৫ ও কক্সবাজার-২।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব আসনে স্থানীয় পর্যায়ের মতামত ও জোট সমন্বয়ের বিষয় বিবেচনা করে পরবর্তী ধাপে প্রার্থী ঘোষণা করা হবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :