গুরুদাসপুরে দোকানঘর দখলের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন | Daily AjKaler Kontho

গুরুদাসপুরে দোকানঘর দখলের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন


গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৫, ২:৫৯ অপরাহ্ন
গুরুদাসপুরে দোকানঘর দখলের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

নাটোরের গুরুদাসপুরে দোকানঘর দখলের মিথ্যা অভিযোগের প্রতিবাদে প্রতিপক্ষ রেজাউল মহরীসহ তার দুই ভাইয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী কাওসার সরকারসহ তাদের আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার জুমাইনগর সিরাজ মিকারের মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে এলাকার শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। ভুক্তভোগী কাওসার সরকার বলেন, রেজাউল মহরী ও তাদের ভাইয়েরা দীর্ঘ দিন ধরে তাদের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছিলেন। এখন তারা ভাড়া না দিয়ে তাদের বিরুদ্ধেই মিথ্যা দোকান দখল ও লুটপাটের অভিযোগ দিচ্ছেন। মিথ্যা অভিযোগ ও লুটপাটের মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন রেজাউল মহরীসহ তাদের ভাইয়েরা। ভুক্তভোগী কাওসার সরকার রেজাউল মহরী ও তাদের ভাইদের বিচার দাবি করেন।

এবিষয়ে রেজাউল মহরী বলেন, ওই দোকান আমাদের জমিতে। গতকাল রাতে কাওসারসহ তাদের সহযোগিরা দোকানঘর দখলের চেষ্টা করেছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দিচ্ছে সেটা মিথ্যা বানোয়াট। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ দুলাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি