
কুড়িগ্রাম সদর উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চারেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানে চারজন মাদকসেবীকে আটক করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।শুক্রবার৩১অক্টোবর২০২৫ইং বিকেলে এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পাশেই চারজন ব্যক্তি প্রকাশ্যে টাফেন্টেনল ট্যাবলেট সেবন করছিলেন। বিষয়টি জানতে পেরে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আদালত তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “মাদকবিরোধী অভিযানে আমরা কোনো প্রকার ছাড় দিচ্ছি না। সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলবে।”
অভিযানে স্থানীয় পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, প্রশাসনের এমন তৎপরতা এলাকায় স্বস্তি এনেছে। তারা নিয়মিত মাদকবিরোধী অভিযান চালানোর দাবি জানিয়েছেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :