নিখোঁজের সাত দিন পর মিলল হাসিখুশি আদিবার হাতে ও গলায় রশি বাধা লাশ | Daily AjKaler Kontho

নিখোঁজের সাত দিন পর মিলল হাসিখুশি আদিবার হাতে ও গলায় রশি বাধা লাশ


কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ৬:৫৩ অপরাহ্ন
নিখোঁজের সাত দিন পর মিলল হাসিখুশি আদিবার হাতে ও গলায় রশি বাধা লাশ

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের সাত দিন পর পাওয়া গেল সাত বছর বয়সী আদিবা জাহান মীমের লাশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঙ্গুরা বাজার থানার সিমানারপাড় গ্রামে কাদা পানিভরা একটি জায়গা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। শিশুটির মৃত্যু ঘিরে এলাকায় দেখা দিয়েছে রহস্য । কারণ তার হাতেও গলায় রশি বাধা। নিখোঁজ হওয়ার পর এই অবস্থায় লাশ দেখতে পেয়ে গ্রামের শোকের ছায়া পড়েছে।

পরিবার ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির উঠানে খেলছিল আদিবা। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বহু খোঁজাখুঁজির পর আজ দুপুর দুইটায় গ্রামের পাশের একটি জলাবদ্ধ জায়গায় শিশুটির মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আদিবার বাবা হানিফ মিয়া কাঁদতে কাঁদতে বলেন, “কাদা পানিতে মেয়ের লাশ পাওয়া গেছে। যদি ডুবে মরত, তাহলে ভেসে উঠত। নিশ্চয়ই কেউ আমার মেয়েকে মেরে ফেলে রেখেছে। আমি এই রহস্যের সঠিক তদন্ত চাই।”

মা জান্নাত আক্তার বারবার অজ্ঞান হয়ে পড়ছেন। তাঁর বিলাপে শোকের মাতম ছড়িয়ে পড়েছে পুরো গ্রামে। প্রতিবেশীরাও কাঁদছেন আদিবার অকাল মৃত্যুর খবরে।

স্থানীয় মেম্বার মোঃ আউয়াল বলেন, হাতে ও গলায় রশি পেঁচানো। লাশের অবস্থা দেখে স্থানীয়রা মনে করছে মীম পানিতে ডুবে মরে নাই।

বাঙ্গুরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “ মৃত্যুর রহস্য আমরা ক্ষতীয়ে দেখব।

আজকালের কন্ঠ/আর বি