দেবিদ্বারে নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ড্রেজার অপসারণ ও কয়েকশ ফুট পাইপ ধ্বংস | Daily AjKaler Kontho

দেবিদ্বারে নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ড্রেজার অপসারণ ও কয়েকশ ফুট পাইপ ধ্বংস


শাহ সাহিদ উদ্দিন, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৫, ৬:১৭ অপরাহ্ন
দেবিদ্বারে নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ড্রেজার অপসারণ ও কয়েকশ ফুট পাইপ ধ্বংস

কুমিল্লা দেবিদ্বার উপজেলায় কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বিকাল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম ও উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল উদ্দিনের নেতৃত্বে সুবিল ইউনিয়নের রাগবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার অপসারণ করা হয় এবং কয়েকশ ফুট পাইপ ধ্বংস করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কোনো ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন,কৃষি জমির উর্বরতা নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেলে অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি