
আগামী ০১ নভেম্বর – ২০২৫ শনিবার সকাল ১১ টা বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট IDEB ভবন কাকরাইল সভাকক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবার কথা বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
গত ৭ অক্টোবর ২০২৫ ইং বাংলাদেশ ইলেকট্রনিকস বিজনেস এ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভার পূর্বে কাউন্সিলর ভোটের মাধ্যমে প্রায় এক হাজার ব্যবসায়ীর উপস্থিতিতে এ্যাডহক কমিটির সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি কমিটি ঘোষনা করেন।
এ্যাসোসিয়েশনের কাউন্সিলর দের সর্বোচ্চ সংখ্যক ভোটের মধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন মনসুর আলম শামীম, সিনিয়র সহ-সভাপতি সার্জেন্ট (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ আইয়ুব আলী। সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দীন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আরফান উদ্দিন চৌধুরী শিমুল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সায়েম। অর্থ সম্পাদক (কোষাধক্ষ্য) মোহাম্মদ মোল্লা সাইফুল্লাহ। দপ্তর সম্পাদক মোহাম্মদ বিপুল হোসেন নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব ইন্জিনিয়ার জয়নুল আবেদীন। নব নির্বাচিত সদস্যগণ সকল ইলেকট্রনিকস ব্যবসায়ীগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান এডহক কমিটির সভাপতি মোঃ ওহিদুজ্জামান।
বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশনের কাউন্সিলর ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত প্রতিনিধি দ্বারা ১১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে ৭ই অক্টোবর ২০২৫।
উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে নবগঠিত নির্বাচিত প্রতিনিধি দ্বারা পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্য এবং নির্বাহী কমিটির সকল সদস্যদের কে শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে এডহক কমিটির সম্মানিত সভাপতি ও সেক্রেটার নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করিবেন বলে জানান এডহক কমিটির সম্মানিত সভাপতি মোঃ অহিদুজ্জামান।
অনুষ্ঠানে আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানান মোঃ অহিদুজ্জামান, এডহক কমিটির সভাপতি
বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ঢাকা।
আপনার মতামত লিখুন :