
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে লোহাগড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টায় শহরের কুন্দশী চৌরাস্তা এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর যুবদলের নেতা-কর্মী ও সমর্থকরা বাদ্যযন্ত্র সহকারে সমাবেশে যোগদান করেন।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শফিক তারেকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, পৌর যুবদলের আহবায়ক শেখ রবিউল ইসলাম রবিসহ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও কোকো মেমোরিয়াল ট্রাস্টের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. তুহিন মোল্যা, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সহ সভাপতি নায়েব আলী, পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ, সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, সহ সভাপতি সৈয়দ সবুর, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম জহির, যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর রহমান, মো. নাজমুল ইসলাম, সদস্য রাহাত ওকিল, পৌর যুবদলের সদস্য সচিব মো. হেলাল শেখ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, যুগ্ম আহবায়ক মুসতাহিদুর রহমান আমিন, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মল্লিক, জাতীয়তাবাদী শ্রমিক দলের আহবায়ক মো: আক্তার হোসেন মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকিদুল ইসলাম দুলু, সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিদ আলম শিপলু, সদস্য সচিব মো. ফিরোজ হোসেন, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক গিয়াস উদ্দিন জুয়েল, পৌর ছাত্রদলের আহবায়ক রিয়াজুল ইসলাম মুন্না, ছাত্রদল নেতা ইব্রাহিম মোল্যা, ছাত্রদল নেতা সাজ্জাদ সিকদার, শরিফুল ইসলাম লায়ন লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আনিসুর রহমানসহ প্রমূখ।
সমাবেশ শেষে যুবদলের নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :