
অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকা একেএম আকতারুজ্জামান আজ ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন। এসময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তারা।
পরে অতিরিক্ত ডিআইজি অফিস পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা ও জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
পরিদর্শন শেষে একেএম আকতারুজ্জামান জেলার পুলিশ প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :