গৌরনদীতে পলাতক আসামি যুবলীগ নেতা গ্রেফতার | Daily AjKaler Kontho

গৌরনদীতে পলাতক আসামি যুবলীগ নেতা গ্রেফতার


এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন
গৌরনদীতে পলাতক আসামি যুবলীগ নেতা গ্রেফতার

বিস্ফোরক, মারামারি ও একাধিক চুরিসহ সাত মামলার পলাতক আসামি গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও চাঁদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী সুলভকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে উপজেলার নাঠৈ গ্রামে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম নাঠৈ গ্রামে অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা সুলভকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিস্ফোরক, মারামারি ও চুরি আইনে মোট সাতটি মামলা রয়েছে।

ওসি আরো বলেন, স্থানীয়ভাবে প্রভাবশালী যুবলীগ নেতা হিসেবে পরিচিত সুলভের বিরুদ্ধে পূর্বের একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি