খানসামায় কৃত্রিম সংকট’দেখিয়ে কৃষককে নাই বলে, খুচরা দোকানে সার বিক্রি বিপাকে চাষীরা | Daily AjKaler Kontho

খানসামায় কৃত্রিম সংকট’দেখিয়ে কৃষককে নাই বলে, খুচরা দোকানে সার বিক্রি বিপাকে চাষীরা


মোঃরব্বানী, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ৩:২৭ অপরাহ্ন
খানসামায় কৃত্রিম সংকট’দেখিয়ে কৃষককে নাই বলে, খুচরা দোকানে সার বিক্রি বিপাকে চাষীরা

দিনাজপুরের খানসামা উপজেলার ২ নং ভেড়ভেড়ী ইউনিয়নের বিসি আইসি সার ডিলারের বিরুদ্ধে কৃষকদেরকে সারের কৃত্রিম সংকট’ দেখিয়ে বাজারের খুচরা দোকানে বেশি দামে সার বিক্রির করায় এলাকাবাসীর কাছে ভ্যান ভর্তি সার আটক।

সরেজমিনে গিয়ে যানা যায় ভ্যান যোগে সার পরিবহন করার সময় গোবিন্দপুর মাদার ডাঙ্গা সড়কে সাংবাদিকরা ভ্যান ভর্তি সার দেখে সন্দেহ হলে, একপর্যায়ে ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করলে যানা যায়, বিএডিসি এম ও পি ১০ বস্তা সার বটতলী বাজারের উমরের দোকানে যাচ্ছে।

নিয়মবহির্ভূত ভাবে কৃষকের সার খুচরা দোকানে বিক্রির খবর শুনে এলাকার কৃষকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মাহাবুবুর রহমান নামের একজন কৃষক বলেন আমরা ডিলারের কাছে গেলে ডিলার আমাদের সার নাই বলে কিন্তু গোপনে বেশি দামে সার বিক্রি করতেছে কিভাবে।

ঘটনাস্থল থেকে এলাকাবাসী এবং সাংবাদিকরা একাধিকবার কৃষি কর্মকর্তারা ইয়াসমিন আক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করে বিষয়টি অবগত করলেও তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

কৃষকদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ প্রমাণিত হলেও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ। কৃষকরা কোথায় এর প্রতিকার পাবে?

উল্লেখ্য যে এলাকাবাসী সুত্রে জানাগেছে অভিযুক্ত বিসি আইসি সার ডিলার আসাদুজ্জামান ট্রেডার্স এর সত্যাধিকারী মোঃ আসাদুজ্জামান দীর্ঘ ২০ বছর থেকে ঢাকায় স্থায়ী ভাবে বসবাস করার কারণে টঙ্গুয়া গ্রামের নজরুল ইসলাম নামের এক ব্যক্তির নিকট ডিলার ভাড়া হিসেবে পরিচালনা করার জন্য হস্তান্তর করেন । প্রতিষ্ঠানটি ভাড়া পরিচালনা হওয়ার কারণে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি