মধ্যনগরে পাটকাঠির স্তোপে আগুন লেগে আংশিক পুড়ে যায় একটি অর্ধপাখা ঘর | Daily AjKaler Kontho

মধ্যনগরে পাটকাঠির স্তোপে আগুন লেগে আংশিক পুড়ে যায় একটি অর্ধপাখা ঘর


খসরুজ্জামান কবীর, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৫, ৮:২২ অপরাহ্ন
মধ্যনগরে পাটকাঠির স্তোপে আগুন লেগে আংশিক পুড়ে যায় একটি অর্ধপাখা ঘর

সুনামগঞ্জের মধ্যনগর বাজারে থানার সামনে জেলা প্রশাসকের ডাক বাংলার পাশে জমাট বাধাঁ পাটকাটির স্তুপে আজ রবিবার দুপুরে আগুন লাগে। স্হানীয় বাসিন্দাদের ধারণা অজ্ঞাত কেউ বিড়ি খেয়ে অবশিষ্ট অংশ অসাবধানতায় শুকনো পাটকাটির স্তুপে ফেলে দেয় যা থেকে আগুনের সুত্রপাত হয়, একপর্যায়ে ভয়াবহ রুপ ধারণ করে আশেপাশে ছড়িয়ে পড়ে এবং একটি পরিত্যক্ত অর্ধপাকা ঘরের বারান্দার টিন ও কাঠের ভরগা চটি জ্বলে যায়।

পরে স্হানীয় পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং ধর্মপাশা থেকে দ্রুত ফায়ার সার্ভিস এসে পুরোপুরি আগুন নিভিয়ে দেন। বাজারের বণিক সমিতির সভাপতি আবুল বাশার বলেন মধ্যনগর বাজারের অনেক গলি আছে অত্যান্ত ছোট ও সরু যা দিয়ে ফায়ার সার্ভিসের কোন গাড়ি প্রবেশ করার সুযোগ নাই তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে তিনি দাবী জানান বাজারে একটি জেনারেটর ও এক হাজার ফুট পাইব সংরক্ষণের ব্যবস্থা করে রেখে যাতে তাৎক্ষণিক জরুরি প্রদক্ষেপ গ্রহণ করা যায়।

আজকালের কন্ঠ/আর বি