নির্বাচন উপলক্ষে ভোলায় জামায়াতের রুকন সম্মেলন | Daily AjKaler Kontho

নির্বাচন উপলক্ষে ভোলায় জামায়াতের রুকন সম্মেলন


মোঃ শেখ ফরিদ, ভোলা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৬:২০ অপরাহ্ন
নির্বাচন উপলক্ষে ভোলায় জামায়াতের রুকন সম্মেলন

ভোলা জেলা জামায়াতে ইসলামী’র রুকন সম্মেলন আজ সকাল ৮ ঘটিকায়। শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমীর মাস্টার জাকির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমীর হোসেন। সম্মেলনের শুরুতে দারস পেশ করেন মাওলানা আব্বাস উদ্দিন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতে ইসলামী’র আমীর জনাব মুহাম্মদ আব্দুল জাব্বার।

মুলত সম্মেলনটি বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় আমীর নির্বাচন উপলক্ষে। অর্থাৎ বর্তমান যে আমীর আছেন জনাব ডা. শফিকুর রহমান তার মেয়াদ শেষ হবে ৩১/১২/২০২৫ ইং তারিখ, তাই নতুন আমীর নির্বাচন।

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় বিদায়ী শুরা অধিবেশনে তিন জনের একটি প্যানেল ঘোষণা করেন। যথা
১.ডা. শফিকুর রহমান
২.অধ্যাপক মুজিবুর রহমান
৩. অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
এ ছাড়াও সদস্য যাকে যোগ্য বলে মনে করে তাকে ভোট দিতে পারবে।

সম্মেলনে প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় রুকনদের দায়িত্ব, আত্মশুদ্ধি ও সামাজিক নেতৃত্ব গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। জেলা আমীর তাঁর সভাপতির বক্তব্যে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও আদর্শিকভাবে সুসংগঠিত করার আহ্বান জানান। এবং আগামী দিনে জামায়াত সরকার গঠন করবে বলে আশাবাদ প্রত্যাশা করেন।

এছাড়াও আরও বক্তব্য রাখেন, ভোলা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ভোলা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব মাওলানা মুফতি ফজলুল করিম, জেলা সেক্রেটারি কাজী হারুনর রশীদ সহ সদর উপজেলা নেতৃবৃন্দ প্রমূখ

আজকালের কন্ঠ/আর বি