
অর্থনৈতিক ধাক্কা ও বৈদেশিক মুদ্রার সংকটের মধ্যেও দেশের প্রবাসীরা আবারও দেখালেন তাদের অদম্য দেশপ্রেমের উদাহরণ। চলতি অক্টোবর মাসের প্রথম ২২ দিনেই প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৯২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ হাজার ৪৩৬ কোটি ৬২ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে)। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮৭০ কোটি টাকার বেশি রেমিট্যান্স।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, গত বছরের অক্টোবরের প্রথম ২১ দিনে প্রবাসী আয় এসেছিল ১৭৯ কোটি ১০ লাখ ডলার। এ সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে সাত দশমিক ৩০ শতাংশ।
এদিক, চলতি বছরের ১ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৯৫০ কোটি ৭০ হাজার ডলার। গত বছরের ১ জুলাই থেকে ২২ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৮৩৩ কোটি ৪০ লাখ ডলার। এ সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৪ দশমিক ১০ শতাংশ।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :