মোংলার পশুর নদী থেকে অজ্ঞাত পরিচয়ের পুরুষের মৃতদেহ উদ্ধার | Daily AjKaler Kontho

মোংলার পশুর নদী থেকে অজ্ঞাত পরিচয়ের পুরুষের মৃতদেহ উদ্ধার


মোংলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন
মোংলার পশুর নদী থেকে অজ্ঞাত পরিচয়ের পুরুষের মৃতদেহ উদ্ধার

মোংলার পশুর নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের মৃতদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

মোংলা চাঁদপাই নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হক জানান, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার জয়মনিরঘোল এলাকার খাদ্য গুদাম সংলগ্ন নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ওসি জানান, স্থানীয়রা নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে নৌপুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে।

ওসি আরও বলেন, “মৃতদেহটির বয়স আনুমানিক ৪০ বছর। কয়েক দিন আগে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহটি পচে গেছে। বর্তমানে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি