দেবিদ্বারে অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা | Daily AjKaler Kontho

দেবিদ্বারে অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা


শাহ সাহিদ উদ্দি, কুমিল্লা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
দেবিদ্বারে অবৈধভাবে বালু উত্তোলনে ড্রেজার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা দেবিদ্বার উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. তাহের নামে এক ড্রেজার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ অক্টোবর) দেবিদ্বার উপজেলার ১০ নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকুট এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাকিবুল ইসলাম।অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত), ২০২৩ অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়।

ইউএনও রাকিবুল ইসলাম জানান,পরিবেশ ও কৃষিজমির ক্ষতি রোধে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের অভিযোগ, বনকুট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। প্রশাসনের এ পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি