আওয়ামী লীগ গত ১৫ বছরে ভালো মানুষদেরকে বাছাই করে হত্যা করেছে: শিবির সভাপতি জাহিদুল ইসলাম | Daily AjKaler Kontho

আওয়ামী লীগ গত ১৫ বছরে ভালো মানুষদেরকে বাছাই করে হত্যা করেছে: শিবির সভাপতি জাহিদুল ইসলাম


পিরোজপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ২০, ২০২৫, ১১:০৪ অপরাহ্ন
আওয়ামী লীগ গত ১৫ বছরে ভালো মানুষদেরকে বাছাই করে হত্যা করেছে: শিবির সভাপতি জাহিদুল ইসলাম

‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন,”আমরা গত বছর জুলাই এবং আগস্ট অতিক্রান্ত করেছি এর আগে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম ছিল। দীর্ঘ প্রায় ১৫ টি বছর বাংলাদেশের এই ভূখণ্ডে ফ্যাসিবাদ এর মধ্যে দিয়ে অন্যায় ভাবে আলেম-ওলামাদেরকে হত্যা করা হয়েছে। এ সমাজের সব থেকে ভালো মানুষদেরকে বাছাই করে হত্যা করা হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জুডিশিয়াল কিলিংয়ের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। সর্বশেষ জুলাই এবং আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার হত্যার মধ্য দিয়ে যেটা শুরু হয়েছে আমরা দেখেছি শিশু-বৃদ্ধ, নারী- পুরুষ সকল শ্রেণী পেশার মানুষদেরকে খুনি হাসিনা নির্মম ভাবে হত্যা করেছিল। সেই জুলাই এবং আগস্ট হঠাৎ করে হয়ে যাওয়া কোন আন্দোলন নয় বরং এটি একটি আদর্শিক জাগরণ ছিল সে আদর্শের সূত্রপাত হচ্ছে যে আদর্শের মূল কথা হচ্ছে আমরা অন্যায়কে মেনে নেব না। আমাদের এই সমাজে যে জুলুমতন্ত্র কায়েম হয়েছে সেই জুলুম তন্ত্রকে আমরা মেনে নেব না।”

‎সোমবার (২০ অক্টোবর) বিকেলে পিরোজপুর জেলা ছাত্রশিবিরের আয়োজনে শহরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপ-শাখার দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎জাহিদুল ইসলাম বলেন, “ইসলামী ছাত্রশিবির এবং বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র জুলাই আগস্ট এর আন্দোলনে সম্পৃক্ত ছিল তারা জুলাই আন্দোলনের আদর্শিক জাগরণকে ধারণ করে বাংলাদেশকে গড়ে তুলবে। আমরা ইসলামী ছাত্রশিবিরের প্রত্যেকের প্রতি আহবান রাখবো আপনারা জুলাইয়ের স্পিডকে ধারণ করে জুলাইয়ের আদর্শিক ভিত্তিকে মজবুত করে আপনারা আপনাদের পথচলাকে শানিত করবেন। ইসলামের আহ্বান পৌঁছাবেন জুলাইয়ের স্পিডকে পৌঁছে দিবেন এবং তার মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। সম্প্রতি ডাকসু চাকসু সহ অনেকগুলো নির্বাচনে আমরা বিজয় পেয়েছি। এটি আল্লাহ তায়ালার একান্ত মেহেরবানী এতে আমাদের যতটুকু প্রচেষ্টা ছিল তার চেয়ে আল্লাহ তায়ালার সাহায্য এখানে মুখ্য ভূমিকা পালন করেছিল।”

‎তিনি বলেন, “আপনারা দেখেছেন অনেকে এর আগে বিজয় উদযাপন করেছে আনন্দ বড় মিছিল করে উল্লাস করে কিন্তু ইসলামী ছাত্রশিবির বাংলাদেশের জমিনে বিজয়ের পর আমরা নজীর ও দৃষ্টান্ত স্থাপন করেছি যে আমরা উল্লাসের মধ্য দিয়ে বিজায় উদযাপন করিনা। নিশ্চয়ই এটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি ম্যাসেজ রয়েছে বাংলাদেশকে যারা ন্যায় ভিত্তিক ইনসাফ প্রতিষ্ঠা করতে চায় সত্যিকারে বাংলাদেশকে সমৃদ্ধ ময় দেখতে চায় এবং বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায় তাদের সকলের জন্য ম্যাসেজ রয়েছে।”

‎বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারী আব্দুর রাজ্জাক,শিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি,কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানা, জাকসু এজিএস ফেরদৌস আল হাসান, শিবিরের জেলা সেক্রেটারী মিজানুর রহমান প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি