জমকালো আয়োজনের মধ্য দিয়ে পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | Daily AjKaler Kontho

জমকালো আয়োজনের মধ্য দিয়ে পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


বরিশাল জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ৭:৫৩ অপরাহ্ন
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গত ১৮ অক্টোবর শনিবার সন্ধে ছটায় নগরীর নিউ চাইনিজ রেস্টুরেন্টে কাল আয়োজনের মধ্য দিয়ে পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

পরানের বরিশালের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক এস এম নওরোজ হীরার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল হোটেল রেস্তোরা মালিক সমিতির সভাপতি এবং পরানের বরিশালে আজীবন সদস্য বিশ্বজিৎ ঘোষ বিশু, বাংলাদেশ প্রেস ক্লাব বরিশাল বিভাগের৷ সাধারন সম্পাদক প্রিন্স আল আমিন, পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার পরিচালক মিসেস আসমা হীরা, ড্রাইভার ওযেলফেয়ার ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা সাকিবুল হক রাসেল, নুর এয়ার সন্সের স্বত্বাধিকারী জুয়েল হাওলাদার, মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টে স্বত্বাধিকারী অলিউল্লাহ ফরাজী জসিম, ড্রাইভার ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর বরিশালের সভাপতি মোঃ জাকির হোসেন , পরানের বরিশালের আজীবন সদস্য আবুল বাশার, সুমনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ রাজিবুল হক, পরানের বরিশালের সাধারণ সম্পাদক মোঃ সুমন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ খোকন, যুগ্ম সম্পাদক ফয়সাল বিন ইসলাম, সহ-সভাপতি মোহাম্মদ রাসেল সহ-সভাপতি অধ্যাপক জাকির জমাদ্দার, সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম মনির,রিভারভিউ চাইনিজ রেস্টুরেন্ট এর সত্বাধিকারী মাহমুদ হোসেন আশরাফ, দৈনিক জনতার মির্জাগঞ্জ প্রতিনিধি নিজাম মজলিস , সময়ের ভাবনা নিউজ এর মির্জাগঞ্জ প্রতিনিধি রাসেল মৃধা, বাংলাদেশ প্রেসক্লাব বেতাগী উপজেলা সভাপতি আব্দুর রহমান মাসুদ , সাংবাদিক এনায়েত হোসেন মোল্লা, সাইফুল ইসলাম খোকন, বাবুল খান , এম মনির হোসেন, মোহাম্মদ আওলাদ হোসেন, জিয়াউদ্দিন আহমেদ মামুন, অধ্যক্ষ আলাউদ্দিন মাসুম, জুলহাস উদ্দিন মাসুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা হারুন অর রশিদ , মোহাম্মদ মাসুম রাজ, কাজল বেগম, সুরকার গীতিকার ও শিল্পী ইমন খান, জামাল খান প্রমূখ।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাহমুদুল হক আনসারী। পরানের বরিশালের থিম সং এর মাধ্যমে পরানের বরিশালের নির্বাহী কমিটির ৩১জন নারী সদস্যা 30 জন নারী সদস্য এক রঙের শাড়ি পড়ে অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন। ফুল দিয়ে বরণ অনুষ্ঠানের পরিবেশনা ছিল উপভোগ্য। পরানের বরিশালের আজীবন সদস্য হিসাবে সার্টিফিকেট গ্রহণ করেন বিশ্বজিৎ ঘোষ বিশু, অলিউল্লাহ ফরাজি জসিম, রাজিবুল হক এবং আবুল বাশার ।

উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আবুল হাসান রূপক এবং আব্দুস শুকুর। শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবেপরানের বরিশাল অ্যাওয়ার্ড গ্রহণ করেন সময়ের ভাবনা নিউজ এর মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি রাসেল মৃধা। শ্রেষ্ঠ দম্পতি হিসেবে পরানের বরিশাল অ্যাওয়ার্ড গ্রহণ করেন পাবনা দুটি ঘরের স্বত্বাধিকারী সরোয়ার হোসেন এবং লাকি সরোয়ার। অতিথিদেরকে পরানের বরিশালের উত্তরীয়ও সম্নাম না স্মারক প্রদান করেন ফারজানা আক্তার, তনুকর, মিনিতা, এশা, নাসরিন, মিলি , রুপা, নুসরাত , শান্তা, মিম, মৌ , সুস্মিতা , রুমা , দোলা , বেবী, লাবণ্য, সোহানা , ইতি প্রমুখ।এই যে দুনিয়া কিসেরও লাগিয়া শিশু শিল্পীদের নৃত্য ছিল মনে রাখার মত ।

বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অভি, নিজুম , কবিতা ও সুইটির অসাধারণ নৃত্য ছিল। ইতিকার সুরকার ও শিল্পী ইমন খানের নেতৃত্বে আনিকা এবং বর্ষার বেশ কয়েকটি গান ছিল চমকপ্রদ।

বিরতিহীন ভাবে পাঁচ ঘন্টা অনুষ্ঠান শেষে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় । পরানের বরিশাল মানবিক কল্যাণ সংস্থার দশম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশাল নগরীর সাংবাদিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন স্তরের দুই শতাধিক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।অনুষ্ঠান উপস্থাপনা করেন আবুল হাসানাত নাহিদ।

আজকালের কন্ঠ/রাহাত/ফয়সাল