ফিল্ম ক্লাবের সদস্য হলেন চলচ্চিত্র প্রযোজক ফরহাদ হোসেন মজুমদার | Daily AjKaler Kontho

ফিল্ম ক্লাবের সদস্য হলেন চলচ্চিত্র প্রযোজক ফরহাদ হোসেন মজুমদার


খান মেহেদী প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ৬:১৯ অপরাহ্ন
ফিল্ম ক্লাবের সদস্য হলেন চলচ্চিত্র প্রযোজক ফরহাদ হোসেন মজুমদার

ফিল্ম ক্লাবের সদস্য হলেন চলচ্চিত্র প্রযোজক এফএম মিডিয়ার স্বত্বাধিকারী ফরহাদ হোসেন মজুমদার। দেশের চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নতুন সদস্যদের মধ্যে অন্যতম তরুন প্রজন্মের চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক ফরহাদ হোসেন মজুমদার এর হাতে ফিল্ম ক্লাব এর প্রেসিডেন্ট লায়ন নজরুল ইসলাম চৌধুরী ও এডমিন চলচ্চিত্র পরিচালক অপূর্ব রায় সদস্যপদ লাভ পত্র,পরিচয়পত্র তুলে দেন।
ফরহাদ হোসেন মজুমদার এর এফএম মিডিয়ার প্রযোজিত তাজবির হাসান পরিচারিত চলচ্চিত্র “এক সমুদ্র ভালোবাসা”

অভিনয়শিল্পী বুবলী,নিরব,মিশা সওদাগর, ও কাজী হায়াৎ। এছাড়াও ফরহাদ হোসেন মজুমদার ব্যবস্থাপনা সম্পাদক বিনোদনধারা,বাচসাস এর স্থায়ী সদস্য, বাবিসাসএর সাংগঠনিক সম্পাদক ।

আজকালের কন্ঠ/আর বি