
ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট মাছ ঘাটে অগ্নিকাণ্ডে ১৯ টি গদিঘর পুড়ে ছাই। এতে গদিতে থাকা মালপত্রসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
রবিবার (১৯ অক্টোবর) ভোর ৪ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্লুইসগেট মাছ ঘাটে রাত ৪ টার দিকে দূর থেকে তারা মাছের গাদিতে আগুন দেখতে পান। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক চেষ্টা করেন। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে তজুমদ্দিনের ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই ১৯টি মাছ ঘর পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
স্লুইসগেট মৎস্য ঘাটের সভাপতি কামাল দালাল জানান সেখানে প্রায় দেড় কোটি টাকার মালামাল ও হিসেবের খাতা পুরে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা হলো মহিউদ্দিন জুলফিকার, সিরাজ মেম্বার, কামাল দালান, জামাল দালাল, শাহাজাহান দালাল, হাফেজ দালাল, কুট্টি মিয়া,মনির তালুকদার, জাকির হোসেন, কবির, জাহাঙ্গীর চেয়ারম্যান, কিরন চেয়ারম্যান, ইশতিয়াক হাসান, বেচু বেপারী, মান্নান, হেলাল মেম্বার, মহিউদ্দিন পোদ্দার, তজুমদ্দিনের ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মোখলেসুর রহমান বলেন, খবর পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগেই ১৯ টি মাছ ঘর পুড়ে গেছে। তবে আগুন লাগার সঠিক সূত্রপাত এখনো জানা যায়নি।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :