আলীকদমে দোয়া মোনাজাতে পালিত হলো কালবেলা'র প্রতিষ্ঠানবার্ষিকী | Daily AjKaler Kontho

আলীকদমে দোয়া মোনাজাতে পালিত হলো কালবেলা’র প্রতিষ্ঠানবার্ষিকী


মো.জয়নাল আবেদীন, বান্দরবান জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
আলীকদমে দোয়া মোনাজাতে পালিত হলো কালবেলা’র প্রতিষ্ঠানবার্ষিকী

বান্দরবানের আলীকদম উপজেলায় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী এবং আলীকদম সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ উত্তর পালং পাড়া মহিউচ্ছুন্নাহ দারুল কোরআন

হাফেজিয়া এতিমখানা ও নুরানি মাদ্রাসায় জাতির অগ্রগতি, পত্রিকার সাফল্য ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

কালবেলা আলীকদম উপজেলা প্রতিনিধি সুজন চৌধুরীর সঞ্চালনায় আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম রিমন।

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আলীকদম সাংবাদিক ফোরামের সভাপতি ও বাংলার সমাচার পত্রিকার সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, আজকের কাগজ প্রতিনিধি মৌহিদ্র ইসলাম, এবং কালের কণ্ঠ প্রতিনিধি সুশান্ত কান্তি তংচঙ্গ্যা, গিরিদর্পন প্রতিনিধি নুরখান, দেশ প্রতিদিন প্রতিনিধি মাহফুজুর রহমান মোর্শ প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দৈনিক কালবেলা স্বল্প সময়ে পাঠকপ্রিয় একটি জাতীয় পত্রিকায় পরিণত হয়েছে। নিরপেক্ষ সংবাদ প্রকাশ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এ পত্রিকা জনমানুষের আস্থা অর্জন করেছে।”

তিনি আরও বলেন, “গ্রামীণ সাংবাদিকরা মাঠপর্যায়ে যে নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করছেন, তা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।