হিজলা উপজেলার চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন : সৈয়দ সাহিদুল আলম
রানী সরকার :
প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ৭:৫১ অপরাহ্ন
১৫ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম বরিশাল জেলার হিজলা উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
চলমান প্রকল্পটির নাম “মেঘনার শাখা নদীর ভাঙন হতে বরিশাল জেলার হিজলা উপজেলাধীন পুরাতন হিজলা, বাউশিয়া ও হরিনাথপুর এলাকা রক্ষা প্রকল্প”। প্রধান প্রকৌশলী নিজেই এ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, নির্বাহী প্রকৌশলী, বরিশাল পানি উন্নয়ন বিভাগ, সংশ্লিষ্ট ঠিকাদার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।প্রধান প্রকৌশলী মহোদয় উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিটি প্যাকেজের কাজ নির্ধারিত সময়ে সমাপ্ত করার লক্ষ্যে কর্মপরিকল্পনা বা রোডম্যাপ প্রণয়নের নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন,“নদী ভাঙনরোধে গৃহীত এই প্রকল্পটি হিজলা অঞ্চলের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কাজের মান যেন সর্বোচ্চ মানদণ্ডে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে হবে। মাঠপর্যায়ের প্রত্যেকে দায়িত্বশীলতার সাথে কাজ করলে নির্ধারিত সময়ের মধ্যেই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হবে।”
তিনি আরও বলেন,“সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় পানি উন্নয়ন বোর্ডের চলমান প্রকল্পসমূহের কাজ সঠিকভাবে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। এজন্য কর্মকর্তা, কর্মচারী ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
পরিদর্শন শেষে প্রধান প্রকৌশলী কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করার আহ্বান জানান।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :