বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা | Daily AjKaler Kontho

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা


সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি  প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ৪:২৯ অপরাহ্ন
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সরিষাবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা সভা
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ বুধবার দুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালনের উদ্যোগ নেওয়া হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সতে জানা গেছে, বিশ্ব হাত ধোয়া দিবস  উপলক্ষে আজ বুধবার দুপুর বারোটায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মোহছেন উদ্দিন।
এতে বক্তব্য দেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রমুখ। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর এস/এস