৫ দফা দাবি আদায় লক্ষ্য ভোলা জেলা জামায়াতে ইসলামীর বিশাল মানব বন্ধন | Daily AjKaler Kontho

৫ দফা দাবি আদায় লক্ষ্য ভোলা জেলা জামায়াতে ইসলামীর বিশাল মানব বন্ধন


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : অক্টোবর ১৫, ২০২৫, ৩:০০ অপরাহ্ন
৫ দফা দাবি আদায় লক্ষ্য ভোলা জেলা জামায়াতে ইসলামীর বিশাল মানব বন্ধন

আজ বুধবার সকাল ১০.৩০ ঘটিকায় ভোলা স্হানটি ভোলা শহরের প্রাণ কেন্দ্র শীষমহল থেকে বাংলা স্কুল মোড় সহ নবারুণ সেন্টার   পর্যন্ত বিশাল মানব বন্ধন আয়োজন করে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা।এতে জেলার বিভিন্ন ইউনিয়ন  থেকে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা দেশের বর্তমান সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।

অনুষ্ঠানটি জেলা সেক্রেটারি জনাব কাজী হারুনর রশীদের সঞ্চালনায় এবং জেলা আমীর জনাব মাস্টার জাকির হোসেনের সভাপতিত্বে পরিচালিত হয়।বিশেষ অতিথির বক্তব্যে ভোলা ১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য, ভোলা জেলা নায়েবে আমীর মাওলানা অধক্ষ্য নজরুল ইসলাম।  তিনি বলেন;

 ১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোট প্রদান করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা;

২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোট প্রদান করা;

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা;

৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা;

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। সহ বক্তব্য রাখেন অন্যথায় আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে বলে হুশিয়ারী  দেন।

বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধ ও আদর্শ প্রতিষ্ঠা ছাড়া সমাজে স্থায়ী শান্তি সম্ভব নয়। তারা জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন — জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষিত তরুণ সমাজের প্রতিনিধি, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা সেক্রেটারি কাজী হারুনর রশীদ বলেন, অবিলম্বে ৫দফা দাবি মেনে নেওয়ার জোর দাবি জানা। জেলা আমীর মাস্টার জাকির হোসেন এর বক্তব্য মাধ্যমে মানব বন্ধন শেষ হয়। মাস্টার জাকির বলেন এই গণদাবি মনে আগামী সংসদ নির্বাচন দেওয়ার আহবান জানান।  সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজকালের কন্ঠ/আর এস