ময়মনসিংহ সদরে ভিক্ষুক পুনর্বাসন উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

ময়মনসিংহ সদরে ভিক্ষুক পুনর্বাসন উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত


ব্যুরো চীফ ময়মনসিংহ : প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৫, ৬:০৭ অপরাহ্ন
ময়মনসিংহ সদরে ভিক্ষুক পুনর্বাসন উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
ময়মনসিংহ সদর উপজেলার উপজেলা পরিষদ চত্বরে সোমবার (১৩ অক্টোবর ২০২৫) “ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি”র আওতায় ভিক্ষুক পুনর্বাসন উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের  জেলা প্রশাসক  মুফিদুল আলম, এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।
ভিক্ষুক পুনর্বাসনের লক্ষ্যে অনুষ্ঠানে ৪টি দুস্থ পরিবারের মাঝে ৩টি ব্যাটারিচালিত রিকশা ও একটি মুদি দোকানের মালামাল ও প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সমাজ থেকে ভিক্ষাবৃত্তি নির্মূলে পুনর্বাসনের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। সরকারের এই উদ্যোগ সমাজে আত্মমর্যাদা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে।”
উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবা কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর এস/ব্যুরো