বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত | Daily AjKaler Kontho

বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত


বাগেরহাট প্রতিনিধি: প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন
বাগেরহাটে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত
শিশুর কথা শুনবো আজ,শিশুর জন্য করব কাজ” এই প্রতিপাদ্যের আলোকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায়,জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বাগেরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে ০৬ (অক্টোবর) থেকে ১৪ অক্টোবর সপ্তাহ ব্যাপী  অনুষ্ঠিত অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার সকালে এসি লাহা মিলনায়তনে এক আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মমিনুর রহমান ।  জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সেখ আসাদুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আমাতুল হাফিজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা ক্রীড়া বিষয়ক কর্মকর্তা হুসাইন আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাদেকুল  ইসলাম ।
আলোচনা সভা শেষে শিশু অধিকার সপ্তাহ ২০২৫, উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু একাডেমীর ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে এক  সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবং সপ্তাহ ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মমিনুর রহমান।
আজকালের কন্ঠ/আর এস/এস