৪৩ বছরের প্রতীক্ষার অবসান প্রকৃত মালিক পেল ৩৫৬ শতাংশ ভূমি | Daily AjKaler Kontho

৪৩ বছরের প্রতীক্ষার অবসান প্রকৃত মালিক পেল ৩৫৬ শতাংশ ভূমি


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৫, ১২:১২ অপরাহ্ন
৪৩ বছরের প্রতীক্ষার অবসান প্রকৃত মালিক পেল ৩৫৬ শতাংশ ভূমি

লক্ষ্মীপুরের রায়পুরে ৪৩ বছর ধরে বেদখলে থাকা ৩৫৬ শতক জমির দখল আদালতের নির্দেশে প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাক-ঢোল পিটিয়ে ও লাল নিশানা টাঙিয়ে জমি হস্তান্তর করেন আদালতের প্রতিনিধিরা। ঘটনাস্থল ছিল রায়পুর ইউনিয়নের আইয়ুব পাটোয়ারী বাড়ি এলাকায়।

আদালত সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে কাজীর চর মৌজার ওই জমি নিয়ে আবিদ ও হানিফ গং মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০০৪ সালে আদালত তাঁদের মালিক হিসেবে ঘোষণা দেয়। পরবর্তীতে হাইকোর্টে আপিল খারিজ হলে আদালতের নির্দেশে প্রশাসন জমি বুঝিয়ে দেয়।

দখল হস্তান্তরের সময় জেলা জজ আদালতের নাজির হুমায়ুন কবির, সার্ভেয়ার আব্দুর রহিম ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

বাদী হানিফের ছেলে বাহার পাটোয়ারী বলেন, “দীর্ঘ ৪৩ বছর পর আইনের মাধ্যমে জমি ফিরে পেয়ে আমরা ন্যায়বিচার পেয়েছি।”