হাওড় বন্ধু কামরুজ্জামান কামরুলের উপস্থিতে মধ্যনগরে জনস্রোত  | Daily AjKaler Kontho

হাওড় বন্ধু কামরুজ্জামান কামরুলের উপস্থিতে মধ্যনগরে জনস্রোত 


মোঃ খসরুজ্জামান কবীর, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২৫, ১১:০১ অপরাহ্ন
হাওড় বন্ধু কামরুজ্জামান কামরুলের উপস্থিতে মধ্যনগরে জনস্রোত 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষে বিশাল জন সমাবেশ অনুষ্টিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে মধ্যনগর বাজারে এক বিশাল জন সমাবেশ অনুষ্টিত হয়।

মধ্যনগর উপজেলা বিএনপির আয়োজনে। বিশাল জন সমাবেশে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আবে হায়াত। ১ম যুগ্ন আহবায়ক আব্দুল কাইয়ুম মজনু ও আহবায়ক কমিটির সদস্য কামাল হোসেন এর যৌথ সঞ্চালনায়। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য জননেতা হাওড় বন্ধু কামরুজ্জামান কামরুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধ্যনগর উপজেলার আহবায়ক কমিটির ২য় যুগ্ন আহবায়ক আবুল বাশার, ৩য় যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোশাহিদ তালুকদার, তাহিরপুর উপজেলা বিএনপির ১নং যুগ্ন আহবায়ক জুনাব আলী, যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, ৩য় যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বিএসসি, আহ্বায়ক কমিটি সদস্য মজিবুর রহমান মজুমদার, জামালগঞ্জ উপজেলা বিএনপির নেতা জুলফিকার চৌধুরী রানা, তৌফিক চৌধুরী, ধর্মপাশা উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আলমগীর কবির তালুকদার, চামারদানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আনোয়ার হোসেন, আতিকুর রহমান ও মধ্যনগর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ বেশ কয়েকটি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জননেতা হাওড় বন্ধু কামরুজ্জামান কামরুলের উপস্থিতে মধ্যনগর আজ জনস্রোতে পরিনত হয়েছে এবং জন সাধারণের মুখে মুখে হাওড় বন্ধু কামরুজ্জামান কামরুলের নাম সহ ধানের শীষ প্রতীকে স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছিল।