কলমাকান্দার সীমান্তে মালিক বিহীন ভারতীয় মদ আটক | Daily AjKaler Kontho

কলমাকান্দার সীমান্তে মালিক বিহীন ভারতীয় মদ আটক


সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ৩:১৩ অপরাহ্ন
কলমাকান্দার সীমান্তে মালিক বিহীন ভারতীয় মদ আটক

নেত্রকোনার সীমান্তবর্তী এলাকা উপজেলা কলমাকান্দা থেকে মালিক বিহীন বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জব্দ কৃত ১২বোতল রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের ভারতীয় মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

রবিবার (১২ই অক্টোবর) সকালে সাড়ে৯টায় দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।৩১বিজিবির অধিনায়ক লে,কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

এরআগে গত শনিবার দিনগত রাত পৌনে ১২টার দিকে কলমাকান্দার লেংগুরা ইউনিয়নের কাওবাড়ী নামক এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি’র সদস্যরা।

৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ লেংগুরা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৭১/৭-এস হতে আনুমানিক পাঁচশো গজ বাংলাদেশের অভ্যন্তরে কাওবাড়ী এলাকা থেকে টহল দলটি র‌্যায়েল স্ট্যাগ ব্র্যান্ডের ১২ বোতল মালিকবিহীন ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হন বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

আজকালের কন্ঠ/আর বি