পটুয়াখালী মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত , র‍্যাব-৮'র ২২ সদস্য আহত | Daily AjKaler Kontho

পটুয়াখালী মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত , র‍্যাব-৮’র ২২ সদস্য আহত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : অক্টোবর ১২, ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
পটুয়াখালী মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশুর নিহত , র‍্যাব-৮’র ২২ সদস্য আহত

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পক্ষিয়া নামক এলাকায় আজ শনিবার (১১ অক্টোবর) সকালে পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কে কুয়াকাটাগামী র‍্যাব-৮ এর একটি মিনিবাসের সাথে বরিশালগামী ধানসিঁড়ি পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ বছরের একটি শিশু নিহত ও অন্তত ২২ জন আহত হয়েছে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮ টার দিকে র‍্যাব-৮ এর একটি মিনিবাস বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’বছরের এক শিশু নিহত হয় ও র‍্যাব’র মিনিবাসে থাকা ৩০ জনের মধ্যে অন্তত ২২ জন সদস্য আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ফায়ার সার্ভিসের টিম ও স্থানীয়রা নিকটস্থ হাসপাতালে নেয়।

আজকালের কন্ঠ/আর বি