কালীগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতাকে সাময়িক অব্যাহতি | Daily AjKaler Kontho

কালীগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতাকে সাময়িক অব্যাহতি


মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৫, ৪:২১ অপরাহ্ন
কালীগঞ্জে স্বেচ্ছাসেবকদল নেতাকে সাময়িক অব্যাহতি

ঝিনাইদহ কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক কে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে। কালীগঞ্জে এক শিক্ষক পেটানোর ঘটনায় স্বেচ্ছাসেবকদল নেতা এরশাদ হোসেন সোনা কে বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।

গত ৮ অক্টোবর সকালে কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহব্বায়ক এরশাদ হোসেন সোনা শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চলাকালে বিদ্যালয়ের মাঠের মধ্য দিয়ে পাওয়ার টিলারে ইট বহন করছিল। পাওয়ার টিলারের বিকট শব্দে ছাত্র-ছাত্রীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ায় প্রধান শিক্ষক উম্মে হানি অফিসে থেকে বাইরে এসে এরশাদ হোসেন সোনাকে স্কুল চলাকালীন সময়ে ইট পরিবহন বন্ধ রাখতে অনুরোধ করেন।

এরশাদ হোসেন সোনা ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষকের উপর চড়াও হন। এসময় সহকারী শিক্ষক সুব্রত রায় চৌধুরী প্রধান শিক্ষককে রক্ষায় এগিয়ে আসলে সোনা বাঁশ দিয়ে পিটিয়ে আহত করে।

আজকালের কন্ঠ/আর বি