ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টের অভিযানে চার ট্রাক ড্রাইভারকে জরিমানা | Daily AjKaler Kontho

ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টের অভিযানে চার ট্রাক ড্রাইভারকে জরিমানা


কুড়িগ্রাম জেলা প্রতনিধি প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে মোবাইল কোর্টের অভিযানে চার ট্রাক ড্রাইভারকে জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী পরিবহনের দায়ে (এক) পরিবহন চালক ও শব্দ দূষণের অপরাধে (তিন) পরিবহন চালকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর২০২৫ ) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা সদর বাসস্ট্যান্ড সংলগ্ন পূব পাশে কুড়ারপাড় এলাকায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে প্রত্যেক চালকের কাছ থেকে ৫০০ টাকা করে পৃথকভাবে জরিমানা আদায় করে সর্বমোট ২০০০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।অভিযানে মোবাইল কোর্টের বিচারিক দায়িত্ব পালন করেন, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ জন মিত্র।

এ সময় কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, ভূরুঙ্গামারী থানার এস আই হাবিব সহ পুলিশের অন্যান্য সদস্যরা,ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট পরিবহন চালকদের ভবিষ্যতে নির্মাণ সামগ্রী যথাযথভাবে ঢেকে বা আবৃত করে পরিবহন করার নির্দেশনা দেওয়া হয় এবং হাইডোলিক হরেন না বাজানোর নির্দেশনা প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় পরিবহন করলে ধুলা-বালু উড়ে বায়ুদূষণ বৃদ্ধি পায়।

পরিবেশ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। বায়ু দূষণ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ আইন প্রয়োগে পরিবেশ অধিদপ্তরের এ উদ্যোগ স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে।

আজকালের কন্ঠ /এম / রেজাউল