
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের চরপাড়া গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা। অনলাইন জুয়ার আসক্ত এক ছেলে নিজের বাবা ও মাকে নির্মমভাবে হত্যা করে ঘরের ভেতর পুঁতে রাখার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে পরিবারের সদস্যদের দেখা না পাওয়ায় এলাকাবাসীর সন্দেহ হয়। পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর মাটি খুঁড়ে বাবা-মায়ের লাশ উদ্ধার করে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত ছেলে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিল। পারিবারিক অশান্তির জেরে সে বাবা-মাকে হত্যা করে লাশ ঘরের ভেতর পুঁতে রাখে। পুলিশ অভিযুক্ত ছেলেকে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
এ ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও তীব্র ক্ষোভ। স্থানীয়রা এমন নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
পুলিশ জানিয়েছে, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :