সন্দ্বীপে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রফী উদ্দিন ফয়সাল এর উদ্যোগে সড়ক সংস্কার সম্পন্ন | Daily AjKaler Kontho

সন্দ্বীপে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রফী উদ্দিন ফয়সাল এর উদ্যোগে সড়ক সংস্কার সম্পন্ন


সন্দ্বীপ (চ্ট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২৫, ৮:০৮ অপরাহ্ন
সন্দ্বীপে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রফী উদ্দিন ফয়সাল এর  উদ্যোগে সড়ক সংস্কার সম্পন্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী রফী উদ্দিন ফয়সালের সার্বিক সহযোগিতায় সন্দ্বীপ উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক সংস্কার কাজ ৭ অক্টোবর সম্পন্ন হয়েছে।

সংস্কার কার্যক্রমের আওতাভুক্ত সড়কগুলোর মধ্যে রয়েছে-হারামিয়া ইউনিয়নের মালেক মুন্সি সড়ক ও সরিফ সরদার সড়ক,মগধরা ইউনিয়নের মাছুম চৌধুরী সড়ক এবং মুছাপুর ইউনিয়নের শান্তির হাট সড়ক ও হায়াত মোহাম্মদ সড়কসহ ভাঙা সড়কসমূহ।

স্থানীয় জনগণ জানান,দীর্ঘদিন অবহেলিত এ সড়কগুলো সংস্কার হওয়ায় চলাচলের ভোগান্তি অনেকাংশে কমে এসেছে। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রফী উদ্দিন ফয়সাল বলেন,সন্দ্বীপের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে আমি সর্বদা জনগণের পাশে আছি এবং থাকব।

আজকালের কন্ঠ/আর বি/এস