
“স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মো. এজাজুল হক। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম।
আলোচনায় বক্তারা কন্যা শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজে নারী ও পুরুষের সমতা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
সভায় বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. আল-আমীন, সমাজসেবা কর্মকর্তা মো. অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো. সহিদুল ইসলাম, এনজিও প্রতিনিধি হোসাইন আহমাদ কবির, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংবাদিক আবুল হোসেন ও ছাত্রনেতা সাজ্জাদ হোসেন দুর্জয়।
বক্তারা কন্যা শিশুদের জন্য নিরাপদ পরিবেশ, শিক্ষার সমান সুযোগ ও নেতৃত্ব বিকাশে প্রশাসন ও স্থানীয় সংগঠনগুলোর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :