
সোহেল রানা, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলার ইকরচালী ইউনিয়নের ইকরচালী বরাতী সরকার পাড়া গ্রাম থেকে ২জন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেপ্তার করছে, তারাগঞ্জ থানার একদল চৌকস পুলিশ টিম।
তারাগঞ্জ থানার তদন্ত ওসি রফিক মিয়া বলেন, আদালতের ওয়ারেন্ট ভুক্ত আসামি মৃত্যু ওজি মামুদের ছেলে মোজাম্মেল হক ভগলিত ও মাহে আলম সরকার জুয়েলের স্ত্রী মৌসুমি বেগমকে তাদের বাড়ি থেকে গত রাতে অভিযান পরিচালনা করে ওই ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ৭অক্টোবার সকাল ১১টায় রংপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :