
নওগাঁয় মুক্তিযোদ্ধা সংসদ সদর ও পৌর ইউনিটের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২টায় নওগাঁ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সদর ও পৌর শাখার মুক্তিযোদ্ধা সংসদের নবাগত প্রায় শতাধিক সদস্যদের নিয়ে সংবর্ধনা ও মতবিনিময় সভা করা হয়।
শুরুতে পবিত্র কুরআন থেকে সুরা পাঠ করেন আলহাজ্ব আব্দুর রহমান ও গীতা পাঠ করেন সন্তস কুমার।
এ সময় সদর থানা কমান্ডের আহবায়ক এ এফ এম নুরুজ্জামান নান্টুর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিট কমান্ডের আহবায়ক এস এম সিরাজুল ইসলাম।
এছাড়া উপস্থিত ছিলেন সদর ইউনিটের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ,আতোয়ার হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :