বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : “শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ই অক্টোবর) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর সভাপতিত্বে ও জেলা শিক্ষা অফিসার মো. আবুল খায়ের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর
বাসুদেব বসু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আখতারুজ্জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আসাদুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু, জেলা শিক্ষক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমানুল্লাহ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মোমিনুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ প্রমুখ।

এসময় শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন । আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষকরা সমাজ গঠনের মূল চালিকাশক্তি। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা, প্রশিক্ষণ ও কল্যাণ নিশ্চিত করা এখন সময়ের দাবি। রাজনৈতিক ভাবে শিক্ষা বিষয়ক
অনুষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা আরও বলেন, সহযোগিতামূলক শিক্ষা পরিবেশ গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সমন্বয় অপরিহার্য।

অনুষ্ঠানে জেলা পর্যায়ে নির্বাচিত চারজন গুণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁরা হলেন—কলারোয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মারুফ কবির, সহযোগী,কালিগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ হুমায়ন কবীর, কলারোয়া উপজেলার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনজুরুল ইসলাম এবং শ্যামনগর উপজেলার হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমান। নির্বাচিত গুণী শিক্ষকরা এ সময় তাদের অনুভূতি প্রকাশ করেন।

আজকালের কন্ঠ/আর বি/এ