বাউফলে মানবতার সেবায় নিবেদিত সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত | Daily AjKaler Kontho

বাউফলে মানবতার সেবায় নিবেদিত সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ৩, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন
বাউফলে মানবতার সেবায় নিবেদিত সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জিএম ফোরকান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল মানবতার সেবায় নিবেদিত সংগঠন ‘স্প্রেইড হিউম্যানিটি’-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে আয়োজন শেষ করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৯টায় বাউফল সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রায় ৬০ জন এতিম, অসহায় ও পঙ্গুদের উপস্থিত করানো হয় এবং একবেলা খাবার ও ১৫ দিনের খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ রুহুল আমিন এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন- সায়েমা রহমান সারা সহ-সাধারণ সম্পাদক স্প্রেইড হিউম্যানিটি।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ বশার তালুকদার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্প্রেইড হিউম্যানিটির প্রধান উপদেষ্টা ডা. মোঃ মিরাজুল ইসলাম, প্রভাষক, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল।

বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন- এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন যুগ্ম আহ্বায়ক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনসিপি, আপেল মাহমুদ ফিরোজ সদস্য সচিব বাউফল উপজেলা বিএনপি, মাওলানা নজরুল ইসলাম সাবেক সংসদ সদস্য প্রার্থী ও সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা প্রমূখ।

বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন স্প্রেইড হিউম্যানিটির উপদেষ্টা পরিষদের সকল সদস্য, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্য বৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যাক্তিবর্গ

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালিত হয়। ‘স্প্রেইড হিউম্যানিটি’ মানবতার সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি/এফ