দিনাজপুরে র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে চোলাই মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার | Daily AjKaler Kontho

দিনাজপুরে র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে চোলাই মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন
দিনাজপুরে র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে চোলাই মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর পৃথক অভিযানে দিনাজপুরে দেশীয় তৈরি ৪৬.৫ লিটার চোলাই মদ ও ২২ হাজার ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ১ অক্টোবর (বুধবার) সকালে র‌্যাব-১৩, সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন এলাকায় অভিযান চালায়। এসময় ইজিবাইক তল্লাশি করে প্লাস্টিকের ব্যাগে রাখা ৪৬.৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দসহ মাদক ব্যবসায়ী—
১। লক্ষ্মন হেলা (২৫), পিতা- দয়ারাম, সাং- সুইপার পট্টি,
২। রইস উদ্দীন (৩৫), পিতা- মৃত রুস্তম আলী, সাং- ফুলতলা বাজার, থানা- কোতয়ালী,
৩। মোঃ ফজলুল হক (৩৪), পিতা- মৃত নবাব আলী, সাং- মুরারীপুর, থানা- বোচাগঞ্জ, জেলা- দিনাজপুর—
কে গ্রেফতার করা হয়। এ সময় ২টি ইজিবাইকও জব্দ করা হয়।

এছাড়া একই দিনে রাত সাড়ে ৭টার দিকে কোতয়ালী থানাধীন পৌরসভাস্থ জনৈক জাকির হোসেনের বাড়িতে পৃথক অভিযানে ২২ হাজার ১৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ মাদক ব্যবসায়ী ময়না (৩৮), পিতা- মোবারক হোসেন, স্বামী- রফিকুল ইসলাম, সাং- বালুয়াডাঙ্গা, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাব-১৩ জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি/এম