লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় চার বছর বয়সী এক শিশু নিহত | Daily AjKaler Kontho

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় চার বছর বয়সী এক শিশু নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ৪:১১ অপরাহ্ন
লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় চার বছর বয়সী এক শিশু নিহত

নাটোর প্রতিনিধি : লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ আলী (৪) নামে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ আলী উপজেলার গোপালপুর গুচ্ছগ্রামের আল-আমিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান , মঙ্গলবার বিকেলে গোপালপুর গুচ্ছগ্রামের রাস্তার ওপর খেলছিল শিশু মোহাম্মদ আলী। এ সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রাজশাহীতে নেওয়ার পথেই শিশুটি মারা যায়।

আজকালের কন্ঠ/আর বি/আর