
সঞ্জয় দেবনাথ, সিনিয়র রিপোর্টার : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে পটুয়াখালীর বাউফলের বিভিন্ন পূজামণ্ডপ। ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে রঙিন আলোকসজ্জা ও নান্দনিক সাজে প্রতিটি মণ্ডপে এখন আনন্দ-উৎসবের আমেজ বিরাজ করছে।
এ সময় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেন বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মু. মুনির হোসেন। তিনি ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।
বক্তব্যে মুনির হোসেন বলেন, এ উৎসব আমাদের সম্প্রীতির উৎসব। সবাই মিলে মিলিতভাবে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব পালন করছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমাকে একবার সংসদ সদস্য নির্বাচিত করার সুযোগ দিন, আমি আপনাদের একটি মডেল বাউফল উপহার দেবো।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ও প্রবীণ সাংবাদিক অতুল প্রসাদ।
উৎসব উপলক্ষে বাউফলের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে পূজামণ্ডপ পরিদর্শন নির্বিঘ্নে সম্পন্ন হয়। নারী-পুরুষ-শিশুসহ সর্বস্তরের মানুষ ভিড় করছেন এবং সবাই আনন্দঘন পরিবেশে পূজা উপভোগ করছেন।
স্থানীয় দর্শনার্থী , এবারের দুর্গোৎসবে মণ্ডপগুলোর সাজসজ্জা সত্যিই চোখে পড়ার মতো। নিরাপদ পরিবেশে আমরা শান্তিতে পূজা করতে পারছি, এটা আমাদের জন্য অনেক।
পূজা উপলক্ষে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, উৎসবকে ঘিরে প্রতিটি পূজামণ্ডপে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে ভক্ত-দর্শনার্থীরা নির্ভয়ে আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন করতে পারেন।
আজকালের কন্ঠ/আর বি/এস
আপনার মতামত লিখুন :