শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রায়পুরে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন আবুল খায়ের ভূঁইয়া | Daily AjKaler Kontho

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রায়পুরে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন আবুল খায়ের ভূঁইয়া


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ১২:০২ অপরাহ্ন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রায়পুরে বিভিন্ন মন্দির পরিদর্শন করেন আবুল খায়ের ভূঁইয়া

জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা আবুল খায়ের ভূঁইয়া ৩০ সেপ্টেম্বর ২০২৫ রাতে রায়পুরের বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মন্দিরের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

পরিদর্শনের শেষে জননেতা শ্রীশ্রী মহামায়া মন্দিরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন—

“আগামী নির্বাচনের পরে মন্দিরের উন্নয়নমূলক কর্মকাণ্ডে আমি সক্রিয়ভাবে অবদান রাখব”

তিনি বিভিন্ন রাজনৈতিক দলের পি আর পদ্ধতি প্রস্তাবের সমালোচনা করে বলেন—

“কিছু রাজনৈতিক দল পি আর পদ্ধতির আশ্রয় নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে জনগণকে নিয়ে আমরা এগিয়ে যাব।”

ননেতা আবুল খায়ের ভূঁইয়া সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান জানান এবং বলেন

“দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ এগিয়ে যাবে।

স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি/জে