গৌরনদীতে জামায়াত নেতার পুজা মন্ডব পরিদর্শন | Daily AjKaler Kontho

গৌরনদীতে জামায়াত নেতার পুজা মন্ডব পরিদর্শন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
গৌরনদীতে জামায়াত নেতার পুজা মন্ডব পরিদর্শন

এ,এস,মামুন, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : শারদীয় দূর্গাউৎসব উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশালের গৌরনদীতে পূজ মন্ডব পরিদর্শন ও পূজা কমিটির নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা, পৌর ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মঙ্গলবার দিনভর শারদীয় দুর্গাউৎসব পরিদর্শন করেন। সভার প্রধার অতিথি ছিলেন বরিশাল-১ আসন, গৌরনদী-আগৈলঝাড়া থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আলহাজ্ব কামরুল ইসলাম খান।

সফর সঙ্গী ছিলেন বরিশাল জেলা জামায়াত কর্ম পরিষদের সদস্য অধ্যপক মো. সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আল-আমিন, সেক্রেটারী মো. বায়েজিদ শরীফ, পৌর জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা মো. হাফিজুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ রুহুল আমিন সবুজ, ৬নং পৌর ওয়ার্ড সেক্রেটারী মো. আমীরুল ইসলাম শরীফ-সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও দায়ীত্বশীলরা মন্ডব পরিদর্শনে উপস্থিত ছিলেন।

মন্ডব পরিদর্শনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বছরের সর্ব বৃহৎ ধর্মিয় উৎসব, শারদীয় দুর্গোৎসব। এই উৎসব পালনে তাদের সর্বপ্রকার সহযোগিতা করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মিদের নির্দেশ প্রদান করেন। সেই সাথে সকল ধর্ম বর্ন নির্বিশেষে আগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়ি পাল্লা প্রতিকে ভোট দিয়ে দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করেন।

আজকালের কন্ঠ/রাহাত/মামুন