ঝিনাইদহে রেলপথ সংযোগের দাবিতে মানববন্ধন | Daily AjKaler Kontho

ঝিনাইদহে রেলপথ সংযোগের দাবিতে মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৯, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ন
ঝিনাইদহে রেলপথ সংযোগের দাবিতে মানববন্ধন

মোঃ সোহাগ আলী, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের উন্নয়নে, আমরা সবাই একসাথে এই স্লোগানে রেলপথ সংযোগ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের পায়রাচত্তরে এ আয়োজন করে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি।

এসময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উপদেষ্টা ও ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার।

এছাড়াও বক্তব্য রাখেন, সাংবাদিক এম এ কবির, তাজনুর রহমান, আব্দুস সবুর, জিয়াউল ইসলাম খান, ফখরুদ্দিন মুন্না, আশরাফুল ইসলাম, দেলোয়ার হোসেন প্রমুখ। বক্তারা ঝিনাইদহ শহরের সাথে দ্রুত রেলপথ সংযোগের দাবি জানান।

আজকালের কন্ঠ/আর বি/এস