বড়াইগ্রামে দুর্গোৎসবের নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা | Daily AjKaler Kontho

বড়াইগ্রামে দুর্গোৎসবের নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৭:৪০ অপরাহ্ন
বড়াইগ্রামে দুর্গোৎসবের নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বড়াইগ্রাম থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সভায় পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির সদস্যদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হবে এবং প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

এসময় বনপাড়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ সুমন চন্দ্র, বড়াইগ্রাম উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী গোপাল চন্দ দাস, সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র সরকারসহ উপজেলার ৪৭টি পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি/এস