
কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক সিনিয়র আইনজীবী ড. ফরিদুজ্জামান ফরহাদ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) লন্ডন সময় সন্ধ্যায় সাক্ষাতে মিলিত হন তারা।
এসময় দুজনের মধ্যে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এর বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতের বিষয়ে ড. ফরিদুজ্জামান গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘদিন পর এই সাক্ষাৎ এমন এক পরিবেশের মধ্যে ছিল, যা চিরদিন মনে রাখার মতো। তারেক রহমান অতি দ্রুত দেশে আসবেন বলেও তিনি জানান।
এসময় দেশের কল্যাণে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন তিনি।
জানা গেছে, ড. ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল – ২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি। ইতিমধ্যে তিনি তার নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ চালাচ্ছেন। প্রতিনিয়ত তার দলের নেতাকর্মীরা গণসংযোগসহ ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ করছেন। ২০১৮ সালে ড. ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল – ২ আসন থেকে ধানের শীষের মনোনয়ন পান। এবং ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করেন। এবারও তিনি জোটের পক্ষ থেকে মনোনয়ন (ধানের শীষ প্রতীক) পাওয়ার ব্যপারে আশাবাদী।
আজকালের কন্ঠ/আর বি/ই
আপনার মতামত লিখুন :