
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে একটি পুকুরে কীটনাশক গ্যাস ট্যাবলেট প্রয়োগে ৫লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে প্রতিবেশি আমজাদ হোসেন ও তার ছেলে রুবেল হোসেনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার গভীর রাতে উপজেলার মশিন্দা ইউনিয়নের মধ্য চরপাড়া কলিমদ্দিন ফকির নামে এক মৎস্যচাষির পুকুরে এ ঘটনা ঘটে।
কলিমদ্দিন ফকির বলেন, রাতের আধারে প্রতিবেশি আমজাদ হোসেন ও তাঁর ছেলে রুবেল হোসেন আমার পুকুরে কীটনাশক গ্যাসট্যাবলেট দিয়ে আমার এ ক্ষতি করেছে। কারন তাদের পুকুরের সাথেই আমার পুকুর। পুকুরে মাছ যাওয়া নিয়ে তাদের সাথে একটু ঝামেলা ছিল। এই কারনে তারা এই ক্ষতি করেছেন। এতে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।
এবিষয়ে অভিযুক্ত রুবেল হোসেন বলেন, তার পুকুরের সাথে আমার পুকুর আছে সত্যি। তবে তাদের পুকুরে কিভাবে মাছ মারা গেছে আমার জানা নাই। তাদের অভিযোগ মিথ্যা।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ দুলাল হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আজকালের কন্ঠ/আর বি/জে
আপনার মতামত লিখুন :