
নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সিটিএম প্রকল্প-পিইআই পাইলট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ব ব্যাংক ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি দল।
আজ বেলা ৯ টা থেকে ৫ পর্যন্ত পর্যন্ত বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে সংগঠিত ক্লাব, ক্ষুদ্র ব্যবসায়ী, গরু ছাগল খামারী ও হস্তশিল্পসহ বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত প্রকল্পের মাধ্যমে উপকারভোগীদের সাথে মত বিনিময় ও কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ব ব্যাংকের টাস্ক টিম লিডার জেসমিন রাজভান্ডারী ও বিশ্ব ব্যাংকের সোশ্যাল প্রোটেকশন স্পেশালিস্ট অভিরুপ সরকার।
এছাড়াও কার্যক্রম পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এম এম মাহমুদুল্লাহ, উপ-পরিচালক(প্রতিবন্ধী ভাতা শাখা)নুরুল হক মিয়া, নাটোর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এনজিও-র ফোকাল এজিএম হানিফ মিয়া,টিম লিডার, আব্দুর রব পাটোয়ারী বাগাতিপাড়া প্রকল্প অফিসের ফিল্ড সুপারভাইজার জীবন চন্দ্র বর্মন।
উল্লেখ এর আগে বাগাতিপাড়া সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় উপজেলার ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভাতাভোগী মানুষদের নিয়ে জীবন দক্ষতা, আর্থিক সাক্ষরতা, ব্যবসায়িক দক্ষতা ও বিভিন্ন বিষয় নিয়ে একটি গ্রুপে ৩০জন করে পাঁচদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়,সেই কর্মশালা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের জন্য ৩৯৭ জন প্রতিবন্ধী ও ৫৯০ বিধবা নারীসহ মোট ৯৮৭ জনকে আর্থিক অনুদানের চেক দেয়া হয়। বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় তাদেরকে জনপ্রতি ৪৫ হাজার টাকা করে মোট ৪ কোটি ৪৪ লাখ ১৫ হাজার টাকা দেয়া হয়।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :