
জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : লক্ষ্মীপুরে নকল খতিয়ান উপস্থাপন করে নামজারির আবেদন করায় মো. মিরন ভূঞাঁ নামের এক যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলম রানা এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত যুবক মিরন ভূঞাঁ সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা এবং সিরাজুল ইসলামের ছেলে।
ইউএনও জামশেদ আলম রানা জানান, সরকারি আদেশ অমান্য করে ভুয়া খতিয়ান উপস্থাপন করে নামজারির আবেদন করায় দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মিরন ভূঞাঁকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে এবং সরকারি নথি জালিয়াতি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
আজকালের কন্ঠ/আর বি/
আপনার মতামত লিখুন :