নাটোরে ট্রেন লাইনে নাশকতাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন | Daily AjKaler Kontho

নাটোরে ট্রেন লাইনে নাশকতাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন
নাটোরে ট্রেন লাইনে নাশকতাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি : আগামী সাত দিনের মধ্যে নাটোরের নলডাঙ্গা ট্রেন লাইনে নাশকতাকারীদের গ্রেফতার করা না হলে রেলপথ অবরোধের হুশিয়ারি ও কঠোর আন্দোলনের ডাক দিয়েছে ছাত্র-জনতা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলওয়ে প্লার্টফমে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল হোসেন মৃধা, মাধনগর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম নজু,মাধনগর ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি আব্দুল মান্নান মৃধা,যুবদল কর্মী সাজু শাকিদারসহ প্রমূখ।

মানববন্ধনে বক্তরা বলেন, রেললাইনে শিকলে তালা লাগানো ঘটনা দেশব্যাপী আলোচিত হয়েছিল দুই মাস আগে। এখন পর্যন্ত নাশকতার ঘটনায় নাশকতাকারী গ্রেফতার হয়নি।

বক্তরা,নাশকতাকারীদের গ্রেফতারে দাবি এবং নাশকতাকারীদের গ্রেফতান করা না হলে রেলপথ অবরোধ ও কঠোর আন্দোলনের হুশিয়ারীও দিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি/আর